অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা হজম রস ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণকারী ইনসুলিন তৈরি করে। পিত্তনালীর পাথর বা অন্যান্য কারণে অগ্ন্যাশয়ে প্রদাহ সৃষ্টি হলে তাকে প্যানক্রিয়াটাইটিস বলা হয়, যা সঠিক সময়ে চিকিৎসা না পেলে মারাত্মক আকার ধারণ করে।
গুরুত্বপূর্ণ লক্ষণ: পেটের উপরিভাগে তীব্র ব্যথা যা পিঠের দিকে ছড়িয়ে পড়ে, পেটে হাত দিলে ব্যথা লাগা, দ্রুত হৃদস্পন্দন, জ্বর ও অনবরত বমি।
উন্নত চিকিৎসা ব্যবস্থা: জটিল হেপাটোবিলিয়ারি ও প্যানক্রিয়াটিক রোগের ক্ষেত্রে সঠিক রোগ নির্ণয় এবং আন্তর্জাতিক মানের সার্জিক্যাল পরিকল্পনা প্রয়োজন। আধুনিক মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ও অভিজ্ঞ সার্জনের মাধ্যমে জটিল প্যানক্রিয়াটিক সার্জারি এখন অত্যন্ত নিরাপদ ও কার্যকরভাবে সম্পন্ন করা যায়।